শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
আন্তর্জাতিক
কুয়েতের আকাশসীমায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১২:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে কুয়েতের আকাশসীমায় ইরানের মিসাইলের আঘাতে মার্কিন বিমান বাহিনীর একটি ‘এফ-১৫’ ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে। 

সোমবার (২ মার্চ) সকালে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার দৃশ্য দেখা গেছে।

ভিডিওতে একটি এফ-১৫ যুদ্ধবিমানকে ধীরগতিতে নিচে ঘূর্ণায়মান অবস্থায় নামতে দেখা যায়। এ সময় বিমানটির পেছন দিক থেকে আগুনের শিখা বের হচ্ছিল। তবে সেটি যুক্তরাষ্ট্রের, নাকি ইসরাইলের— তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, কারণ দুই দেশই এই দুই ইঞ্জিনবিশিষ্ট সর্বআবহাওয়ায় সক্ষম যুদ্ধবিমান ব্যবহার করে।

একাধিক গণমাধ্যম জানিয়েছে, পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন।

প্রসঙ্গত,  শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের বিভন্ন স্থাপনা ও সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এর জবাবে ইরান তেল আবিব এবং অঞ্চলজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন হামলা চালায়।

গত ৭২ ঘণ্টায় উভয় পক্ষের হামলার মাত্রা ও তীব্রতা বেড়েছে, যার ফলে সংশ্লিষ্ট দেশগুলোর সাধারণ মানুষের জীবনে ব্যাপক বিঘ্ন ঘটেছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  কুয়েত   মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান   বিধ্বস্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close