শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় দক্ষিণ ইরানে নিহত ৩৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৩:০০ পিএম আপডেট: ০২.০৩.২০২৬ ৩:০৭ পিএম

মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের দক্ষিণাঞ্চলের ফার্স প্রদেশে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। 

সোমবার (২ মার্চ) দেশটির স্থানীয় কর্মকর্তাদের বরাতে ইরানের মেহর নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। 

এর আগে বিভিন্ন প্রতিবেদনে আরও বেশি হতাহতের খবর উঠে এসেছে। বিশেষ করে, দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে বিমান হামলায় শতাধিক মানুষ নিহত হওয়ার কথাও বলা হয়েছে। 

দেশটির আরেক সংবাদ সংস্থা তাসনিম রাষ্ট্র পরিচালিত শহীদ ফাউন্ডেশনের প্রধান ইব্রাহিম বায়ানির বরাত দিয়ে জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের  হামলায় ফার্স প্রদেশে ৩৫  জন নিহত হয়েছেন।’

তিনি বলেন, ‘আজও (সোমবার) শত্রুদের বিমান হামলা অব্যাহত থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে।’

প্রসঙ্গত,  শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের বিভন্ন স্থাপনা ও সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এর জবাবে ইরান তেল আবিব এবং অঞ্চলজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন হামলা চালায়।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথম দিনেই তেহরানের কেন্দ্রস্থলে একটি কমপাউন্ডে ক্ষেপণাস্ত্র আঘাতে নিহত হন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দাবি করেন, খামেনির মৃত্যু ছিল ‘মাসের পর মাসের গোয়েন্দা পরিকল্পনার ফল’। 

গত ৭২ ঘণ্টায় উভয় পক্ষের হামলার মাত্রা ও তীব্রতা বেড়েছে, যার ফলে সংশ্লিষ্ট দেশগুলোর সাধারণ মানুষের জীবনে ব্যাপক বিঘ্ন ঘটেছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র   ইসরায়েল   হামলা   দক্ষিণ ইরান  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close