সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
জবি আইটি সোসাইটির উদ্যোগে ফিজিক্যালি-চ্যালেঞ্জড শিক্ষার্থীদের জন্য বৃত্তি
জবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৫:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আইটি সোসাইটি কর্তৃক আয়োজিত বেসিক কম্পিউটার কোর্স (বিসিসি) সিজন ৮.০-এ প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শতভাগ স্কলারশিপ ঘোষণা করা হয়েছে। প্রযুক্তি শিক্ষাকে সবার জন্য সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমে সহযোগী হিসেবে রয়েছে ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) জবি শাখা।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিবন্ধী শিক্ষার্থীরা যাতে প্রযুক্তি শিক্ষায় সমানভাবে অংশগ্রহণের সুযোগ পান, সে উদ্দেশ্যেই এই বিশেষ স্কলারশিপ চালু করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের পূর্ণ ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতার বিবরণ ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ আবেদনপত্র [email protected] ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।

এদিকে, সাধারণ শিক্ষার্থীদের জন্য বিসিসি সিজন ৮.০-এ অংশগ্রহণের রেজিস্ট্রেশন চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত। join.jnuits.org.bd লিংকের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে বলে জানিয়েছে আয়োজক সংগঠন।

সোসাইটির সভাপতি ইমাম হাসান বলেন, ‘প্রযুক্তি সবার অধিকার—এই বিশ্বাস থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) জবি শাখার সদস্যদের জন্য বেসিক কম্পিউটার কোর্স সম্পূর্ণ বিনামূল্যে করাচ্ছে। আমরা চাই, দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞানের মাধ্যমে তারা আত্মনির্ভর ও ডিজিটালি সক্ষম হয়ে উঠুক। এটি অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনের প্রতি আমাদের একটি দৃঢ় অঙ্গীকার।’

সোসাইটির সাধারণ সম্পাদক বায়েজিদ সরকার বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি সবসময় সাধারণ শিক্ষার্থীদের আইটি লিটারেসি বাড়ানোর জন্য কাজ করে থাকে। এরই প্রেক্ষিতে পিডিএফের সাথে কোলাবোরেশনে আমাদের বেসিক কম্পিউটার কোর্সের সিজন ৮.০-এ ফিজিক্যালি চ্যালেঞ্জড জবিয়ান ভাইবোনদের জন্য ১০০ শতাংশ স্কলারশিপ থাকছে। স্কলারশিপ পাওয়ার জন্য শিক্ষার্থীদের নির্দিষ্ট ঠিকানায় নাম, ইমেইল, স্টুডেন্ট আইডিসহ বিস্তারিত জানালেই হবে।’

উল্লেখ্য, বিসিসি সিজন ৮.০ একটি দীর্ঘমেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স, যা শিক্ষার্থীদের কম্পিউটার প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মকে আইটি খাতে প্রস্তুত করতে বিশেষভাবে কাজ করছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জবি আইটি সোসাইটি   ফিজিক্যালি-চ্যালেঞ্জড   শিক্ষার্থীদের জন্য বৃত্তি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close