শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
প্রিয় ক্যাম্পাস
ইবিতে অনাবাসিক শিক্ষার্থীদের বাদ দিয়ে প্রশাসনের ইফতার, ছাত্রদলের প্রতিবাদ
ইবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১১:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পবিত্র রমজান উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল প্রশাসনের পক্ষ থেকে অনাবাসিক শিক্ষার্থীদের বাদ দিয়ে শুধু আবাসিক শিক্ষার্থীদের ইফতার করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইফতার আয়োজনে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের মাঝে এ বৈষম্যের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
   
সোমবার (২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের পক্ষ থেকে আগামী রোববার (৮ মার্চ) আবাসিক শিক্ষার্থীদের মাঝে ইফতার পরিবেশন করার সিদ্ধান্ত গ্রহণ করে টোকেন সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়। 

তবে অনাবাসিক শিক্ষার্থীদের বাদ দিয়ে শুধু আবাসিক শিক্ষার্থীদের নিয়ে ইফতার আয়োজন করায় ক্ষোভের সৃষ্টি হয় শিক্ষার্থীদের মাঝে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশাসনের বৈষম্যমূলক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায় তারা। একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও এবং সমান হল ফি প্রদান করা সত্ত্বেও আবাসিকতার ভিত্তিতে এ ধরণের আচরণ সুস্পষ্ট বৈষম্যের শামিল বলে অভিহিত করেন শিক্ষার্থীরা। 

তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থী সমভাবে এই প্রতিষ্ঠানের অংশ। আবাসিক হোক কিংবা অনাবাসিক—অধিকার ও মর্যাদায় সবাই সমান।
 
প্রশাসনের এমন বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদ জানায় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানানোর পাশাপাশি প্রভোস্ট কাউন্সিলের সভাপতি এবং খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দীনের নিকট এই সিদ্ধান্ত প্রত্যাহার করে আবাসিক-অনাবাসিক সকল শিক্ষার্থীদের নিয়ে ইফতার আয়োজনের দাবি জানায় শাখা ছাত্রদল।  
 
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘পবিত্র রমজানে ইফতার করানো যেখানে সওয়াব ও মহৎ কাজ হিসেবে বিবেচিত, সেখানে অনাবাসিক শিক্ষার্থীদের বাদ দিয়ে আয়োজন করা স্পষ্ট বৈষম্য ও অযৌক্তিক সিদ্ধান্তের পরিচায়ক। নিয়মিত হল ফি প্রদান করেও তারা ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এ ধরনের অন্যায্য ও বৈষম্যমূলক সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে অনাবাসিক শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে সমতা, ন্যায় ও সহমর্মিতাভিত্তিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।’
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ইবি    অনাবাসিক    ইফতার   ছাত্রদল  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close