রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
আন্তর্জাতিক
সৌদির রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১২:০৪ পিএম

মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন-ইসরায়েল সংঘাতের চরম উত্তেজনার মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলায় অভ্যন্তরে আগুন ধরে যায় এবং ভবনটির আংশিক ক্ষয়ক্ষতি হয়। 

মঙ্গলবার (৩ মার্চ) ভোরে সংঘটিত এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে জানা গেছে, দুটি ড্রোন সরাসরি মার্কিন দূতাবাস প্রাঙ্গণে আঘাত হানে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, হামলার ফলে ভবনে ‘সীমিত’ পরিসরে আগুনের ঘটনা ঘটেছে এবং সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং রিয়াদের কূটনৈতিক এলাকা থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

সৌদি আরবে মার্কিন মিশন জেদ্দা, রিয়াদ ও দাহরানে আশ্রয়স্থল সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে এবং জানিয়েছে যে, এই অঞ্চলের যেকোনো সামরিক স্থাপনায় অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত করা হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সৌদি   রিয়াদ   মার্কিন দূতাবাস   ড্রোন হামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close