শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
আন্তর্জাতিক
যুদ্ধের মধ্যে দুর্যোগ, ভূমিকম্পে কেঁপে উঠল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৩:০৫ পিএম আপডেট: ০৩.০৩.২০২৬ ৩:৫৩ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যৌথ হামলায় এক প্রকার বিপর্যস্ত ইরান। এরই মধ্যে এবার ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানলো দেশটিতে। 

মঙ্গলবার (৩ মার্চ) ইরানের গেরাশ অঞ্চলে এ ভূমিকম্প অনুভুত হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ইউটিসি সময় ০৬টা ৫৫ মিনিট ০৭ দশমিক ৮ সেকেন্ডে কম্পনটি রেকর্ড করা হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল শিরাজ শহর থেকে প্রায় ২১৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এছাড়া গেরাস শহর থেকে প্রায় ৫৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে এর অবস্থান বলে জানানো হয়েছে। 

স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটে কম্পনটি অনুভূত হয়। একই সময়ে দেশটির বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা চলছিল বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। যুদ্ধাবস্থার মধ্যেই এই প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  যুদ্ধ   দূর্যোগ   ভূমিকম্প  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close