শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
আন্তর্জাতিক
জীবনের শেষ পর্যন্ত খামেনি পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে ছিলেন না : ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৮:৪৩ পিএম
আয়াতুল্লাহ আলি খামেনি

আয়াতুল্লাহ আলি খামেনি

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের ইউরেনিয়াম সমৃদ্ধি সংক্রান্ত দাবিকে অস্বীকার করেছে ইরান। 

মঙ্গলবার (৩ মার্চ) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এখনও পারমাণবিক অস্ত্র তৈরি করার পক্ষে নয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাকাই জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি পারমাণবিক অস্ত্র উন্নয়নের বিরুদ্ধে তার ধর্মীয় অবস্থানকে শেষ পর্যন্ত অটল রাখেন। তিনি আরও বলেন, জেনেভায় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার সময়ই ইরানের মানুষের হত্যাকাণ্ডের দৃশ্যগুলো চোখের সামনে ছিল। উইটকফের দাবি ভুল।

এ ছাড়া, ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দেশের নাগরিক ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ করেছে। এই হামলায় ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, এখন পর্যন্ত ৭৮৭ জন নিহত হয়েছেন।

এর আগে, উইটকফ দাবি করেছিলেন, জেনেভায় ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করার প্রচেষ্টা যৌথ মার্কিন-ইসরায়েলি হামলার আগে ব্যর্থ হয়। তিনি জানান, তিনি ও জারেড কুশনার ইরানকে দশ বছর ইউরেনিয়াম সমৃদ্ধি স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিলেন, যেখানে জ্বালানি ব্যয় যুক্তরাষ্ট্র বহন করত। কিন্তু তেহরান এটি প্রত্যাখ্যান করে, বলেছে যে তারা সমৃদ্ধি চালিয়ে যেতে চায়।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  খামেনি   পারমাণবিক অস্ত্র   ইরান  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close