শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
আন্তর্জাতিক
যৌথ হামলায় ইরানে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৮:৫৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরানে এক হাজারের বেশি বেসামরিক লোক নিহত হয়েছে। 

মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, ২৮শে ফেব্রুয়ারি থেকে ইরানে ১ হাজার ৯৭ জন বেসামরিক লোক নিহত হয়েছে।

সংস্থাটি বলছে, নিহতেদের মধ্যে ১৮১ জন ১০ বছরের কম বয়সী শিশু। অধিকার গোষ্ঠীটি আরো জানিয়েছে, বেসামরিক লোক আহত হয়েছে ৫ হাজার ৪০২ জন, যার মধ্যে ১০০ জন শিশুও রয়েছে।

গত ২৪ ঘন্টায় কমপক্ষে ১০৪টি হামলা হয়েছে। সামরিক ঘাঁটি, চিকিৎসা কেন্দ্র এবং আবাসিক এলাকায় হামলা হয়েছে। আরো মৃত্যুর খবর পর্যালোচনা করা হচ্ছে।

এদিকে ইরানি কর্তৃপক্ষ দক্ষিণ ইরানের একটি স্কুলে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ছাত্র ও কর্মীদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

নিহতদের কিছু জানাজার ছবি প্রকাশ পেয়েছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস ঘাঁটির কাছে অবস্থিত স্কুলটিতে বিমান হামলায় ১৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

বিবিসি নিউজ ইরানি কর্তৃপক্ষের নিহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ঘটনার প্রতিবেদন খতিয়ে দেখছে, অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা এলাকায় কোনো অভিযানের বিষয়ে জানে না।

সূত্র : বিবিসি

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  যৌথ হামলা   ইরান   বেসামরিক নাগরিক  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close