শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
আন্তর্জাতিক
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যা বললেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১০:০৯ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যদি ইরান বিশ্বকাপে অংশ নেয়, আমি মোটেও পরোয়া করি না। আমার মতে ইরান খুব বাজেভাবে পরাজিত দেশ। তারা ধোঁয়ায় উড়ছে।’

মঙ্গলবার (৩ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোতে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে আগামী জুন-জুলাইয়ে বসবে ফিফা বিশ্বকাপ ২০২৬। এশিয়ান অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে ইতোমধ্যে মূলপর্ব নিশ্চিত করেছে ইরান। তাদের ম্যাচসূচি রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ও সিয়াটলে। তবে দুই দেশের রাজনৈতিক উত্তেজনা এবং ইরানি নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা কড়াকড়ির কারণে শুরু থেকেই অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল।

চলমান সামরিক উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে আলোচনা তৈরি করেছে। যদিও ফিফা আগেই জানিয়েছে, বিশ্বকাপে অংশ নেওয়া সব দেশ, খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং সবাইকে স্বাগত জানানো হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক হোয়াইট হাউজের কাছে ট্রাম্পের বক্তব্যের ব্যাখ্যা চাইলে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ টাস্কফোর্সের পরিচালক অ্যান্ড্রু জিউলিয়ানি বলেন, ‘বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রে আসা মিলিয়ন মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো অস্থিতিশীল হুমকি মোকাবিলা করা প্রয়োজন।’

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে ইরান ফুটবল ফেডারেশনকে যোগাযোগ করা হলেও এখনো কোনো জবাব পাওয়া যায়নি। 

এর আগে ফেডারেশনের সভাপতি মেহদী তাজ বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেছিলেন, পরিস্থিতি দেশের ক্রীড়া কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করছে।

ফিফার জেনারেল সেক্রেটারি মাতিয়াস গ্রাফস্ট্রমও সম্প্রতি জানিয়েছেন, বিশ্বকাপে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার। হামলা শুরুর পরও ইরানের অংশগ্রহণ বিষয়ে ফিফার অবস্থানে পরিবর্তন হয়নি বলে জানা গেছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close