রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
আন্তর্জাতিক
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার সমালোচনা রাশিয়া ও চীনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১১:২২ এএম আপডেট: ০৪.০৩.২০২৬ ১১:২৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার সমালোচনা করেছে রাশিয়া ও চীন। মস্কো জানিয়েছে, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে—এমন কোনো প্রমাণ তারা দেখেনি। একই সঙ্গে বেইজিং অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার ইসরায়েলি সমকক্ষ গিডিওন সারের সঙ্গে ফোনালাপে বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছিল, যেখানে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ নিয়েও আলোচনা চলছিল। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ওয়াং ই বলেন, চলমান আলোচনা সামরিক পদক্ষেপের কারণে বাধাগ্রস্ত হয়েছে। চীন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো সামরিক হামলার বিরোধিতা করে এবং সংঘাত আরও বিস্তার রোধে অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানায়।

তিনি আরও বলেন, শক্তি প্রয়োগ কখনো সমস্যার স্থায়ী সমাধান দিতে পারে না; বরং এটি নতুন সংকট ও দীর্ঘমেয়াদি গুরুতর পরিণতি ডেকে আনে।

এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে—এমন কোনো লক্ষণ মস্কো দেখেনি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফোনালাপে ওয়াং ইর অনুরোধে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইরানে অবস্থানরত চীনা নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন।

সূত্র : আল জাজিরা

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ইরান ইস্যু   হামলা   রাশিয়া   চীন  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close