শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
আন্তর্জাতিক
ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী পাঠানোর নির্দেশ ফ্রান্সের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:৪৩ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও ক্রমবর্ধমান উত্তজনা নিরসনে এবং আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিতে নিজেদের শক্তিশালী পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী ‘শার্ল দ্য গোল’ ভূমধ্যসাগরে পাঠানোর নির্দেশ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

মঙ্গলবার (৩ মার্চ) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই ঘোষণা দেন। 

ভাষণে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ফ্রান্স একটি জোট গড়ার চেষ্টায় রয়েছে। এ জোট মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংকটের কারণে সমুদ্রপথে বিপজ্জনক হয়ে ওঠা জাহাজ চলাচল ব্যবস্থা সুরক্ষিত রাখতে সহায়তা করবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট আরও বলেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং ক্রমবর্ধমান সংঘাতের কারণে সুয়েজ খাল ও লোহিত সাগরে জাহাজ চলাচল হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে আশু পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ভূমধ্যসাগর   বিমানবাহী রণতরী   ফ্রান্স  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close