শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
জবিতে তৃতীয় মেধাতালিকা প্রকাশ, ভর্তি শুরু ৫ মার্চ থেকে
জবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৩:২৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে তৃতীয় পর্যায়ের বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের বৃহস্পতিবার (৫ মার্চ) থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এই প্রক্রিয়া চলবে আগামী মঙ্গলবার (১০ মার্চ) পর্যন্ত।

মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিষয় প্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ৫ মার্চ দুপুর ১২টা থেকে ৯ মার্চ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট (https://jnuadmission.com⁠) থেকে ফি জমা দিতে পারবেন। ৫ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট ডিন অফিসে সরাসরি উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।

ভর্তি ফি:
বিজ্ঞান ও লাইফ সায়েন্স অনুষদ, ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত, নাট্যকলা ও চারুকলা বিভাগে ব্যবহারিক ফিসহ ১২ হাজার ৬৩০ টাকা। বিজনেস স্টাডিজ, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদে ১০ হাজার ৬৩০ টাকা।
  
ডিন অফিসে জমা দেওয়ার জন্য শিক্ষার্থীদের যেসব কাগজপত্র সাথে আনতে হবে:
এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র; ভর্তি পরীক্ষার পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত অ্যাডমিট কার্ড; অনলাইন থেকে প্রিন্টকৃত ভর্তি ফরম; দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

উল্লেখ্য, তৃতীয় পর্যায়ের এই ভর্তি কার্যক্রম শেষে আগামী ১১ মার্চ চতুর্থ মেধা তালিকা প্রকাশ করা হবে।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  জবি    মেধাতালিকা   ভর্তি   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close