রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
বেরোবিসাসের নেতৃত্বে আবু সাঈদ-পুলক
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৫:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদ ও দৈনিক প্রতিদিনের বার্তার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু সাঈদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কামরুজ্জামান পুলক। 

বুধবার (৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন। 

ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম। তিন সদস্যের নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী ও বেরোবিসাসের সাবেক সভাপতি মোবাশ্বের আহমেদ। 

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি দৈনিক আমার দেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবুল খায়ের জায়ীদ, দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে দৈনিক সমকাল পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজ্জাদুর রহমান এবং কোষাধ্যক্ষ হিসেবে জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. আজিজুর রহমান। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শরীফুল ইসলাম, রিপন শাহরিয়ার ও মো. মাশফিকুর রহমান। 
  
আবু সাঈদ বলেন, ‘সাংবাদিকতা একটি নীতি-নৈতিকতাবোধসম্পন্ন পেশা। সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে প্রশাসনের রক্ত চক্ষুকে উপেক্ষা করে সমাজের অন্যায়-অসংগতি তুলে ধরেন। এ জন্যই সাংবাদিকদের সমাজের দর্পণ বলা হয়। ‘তথ্যই শক্তি’ এই স্লোগান সাথে নিয়ে ২০১৪ সালের ২৬ অক্টোবর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) যাত্রা শুরু হয়। সাংবাদিক সমিতির উদ্দেশ্যেই হল বস্তুনিষ্ঠ সংবাদ এবং সত্য তথ্য প্রকাশ করা। আপনারা সাংবাদিক সমিতির পাশে থাকলে সামষ্টিক পরামর্শের ভিত্তিতে আমরা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি জাতির কাছে তুলে ধরতে পারবো। এছাড়া বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর।’
 
কামরুজ্জামান পুলক বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের দর্পণ হলো তার সাংবাদিক সমাজ। বেরোবিসাস সব সময়ই ক্যাম্পাসের অনিয়ম, দুর্নীতি ও শিক্ষার্থীদের দাবি-দাওয়ার কথা সাহসের সাথে তুলে ধরেছে। সাধারণ সম্পাদক হিসেবে আমার প্রধান লক্ষ্য হবে আমাদের এই ঐতিহ্যকে সমুন্নত রাখা। আমি বিশ্বাস করি, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতা।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  বেরোবি    বেরোবিসাস  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close