সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: অনুসন্ধানে অবহেলার মাশুল দিচ্ছে দেশ      আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      
প্রিয় ক্যাম্পাস
গবিতে জিবিসিডিসির উদ্যোগে ক্যাবের সেমিনার অনুষ্ঠিত
মো. রাজিউল ইসলাম শান্ত, গবি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১১:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গণ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের (জিবিসিডিসি) উদ্যোগে এবং কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) আয়োজনে ‘ন্যায্য জ্বালানি রূপান্তরে জ্বালানি রূপান্তর নীতি ২০২৪’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের আইকিউএসি সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ড. মো. ফজলুল করিম বলেন, ‘পৃথিবীর বর্তমান আবহাওয়ার স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জ্বালানির ওপর আমাদের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ও কার্বনমুক্ত নির্মল পরিবেশ উপহার দিতে জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণ করতে আমাদের সকলকে সচেতন হতে হবে।’

এ সময় ক্যাবের অরিত্র রোদ্দুর ধর, শুভ কিবরিয়া, গওহার নঈম ওয়ারা প্রমুখ উপস্থিত ছিলেন।
   
ক্যাবের বক্তারা বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি, জ্বালানির অপব্যবহার রোধ, জ্বালানি নিরাপত্তা, জ্বালানির অধিকার, জ্বালানি খাতের সংকট নিরসন, পরিবেশ ও টেকসই ভবিষ্যৎ, প্যারিস চুক্তি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার, জ্বালানি রুপকল্প-২০৩১, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে সক্ষমতা বৃদ্ধি, পরিবেশ বিপর্যয় রোধে জ্বালানির পরিবর্তন আনাসহ ক্যাবের ১৩ দফা দাবি নিয়ে আলোচনা করেন।
 
জিবিসিডিসির সভাপতি বিদিতা চৌধুরী বলেন, ‘গণ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তবে সফল ক্যারিয়ার গড়ার পূর্বশর্তই হচ্ছে একজন সচেতন নাগরিক হওয়া। সেই লক্ষ্যেই ক্যাবের সহযোগিতায় আমাদের আজকের এই আয়োজন। একজন সচেতন নাগরিকই পারে একটি সুন্দর দেশ ও সুন্দর ভবিষ্যত গড়ে তুলতে।’

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের ডিন ও বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, জিবিসিডিসির উপদেষ্টা ও সদস্যসহ সাধারণ শিক্ষার্থীরা।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  গবি    জিবিসিডিসি    ক্যাবের   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close