শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
আন্তর্জাতিক
নেপালে জেন-জি বিক্ষোভে সরকার উৎখাতের পর আজ সাধারণ নির্বাচন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১০:৩৭ এএম
ছবি: এএফপি

ছবি: এএফপি

তরুণদের নেতৃত্বে দুর্নীতিবিরোধী বিক্ষোভে সরকার পতনের পর নেপালের প্রথম সাধারণ নির্বাচনে ভোট শুরু হয়েছে। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতিগ্রস্ত হিমালয়ের দেশটিতে জেন-জি বিক্ষোভে সরকার উৎখাতের ছয় মাস পর স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে ভোট শুরু হয়েছে।

২০২৫ সালের সেপ্টেম্বরে জেন-জি বিক্ষোভে নেপালে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব গ্রহণ করে। প্রায় ১ কোটি ৯০ লাখ ভোটারের ভোটে নতুন সরকার নির্বাচিত হবে। এদের মধ্যে প্রায় ১০ লাখ প্রথমবারের মতো ভোটার হয়েছেন। স্থানীয় সময় বিকাল ৫টার দিকে ভোট শেষ হবে।

সংসদের ২৭৫টি আসনের ভোটে ‌‌‘পুরোনো রাজনৈতিক’ দলগুলোর মুখোমুখি হচ্ছেন পরিবর্তনের জন্য ক্ষুব্ধ এবং মোহভঙ্গ তরুণ ভোটারদের পক্ষে কথা বলা প্রতিদ্বন্দ্বীরা।

দুর্নীতি, বেকারত্ব, অর্থনৈতিক স্থবিরতা এবং বৈষম্যের কারণে গত সেপ্টেম্বরে দেশজুড়ে বিক্ষোভের সূত্রপাত হয়। এতে ৭৭ জন নিহত হন।

নেতৃস্থানীয় প্রার্থীদের মধ্যে রয়েছেন বিক্ষোভ-সংঘাতে পতন হওয়া সরকারের প্রধানমন্ত্রী কেপি অলি এবং প্রাক্তন র‍্যাপার মেয়র বালেন শাহ।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নেপাল   জেন-জি বিক্ষোভ   সরকার উৎখাত   সাধারণ নির্বাচন   
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close