শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
প্রিয় ক্যাম্পাস
ইবিতে শিক্ষিকা হত্যাকাণ্ড : চার জনের বিরুদ্ধে এজহার দায়ের
ইবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে গলা কেটে হত্যাকাণ্ডের ঘটনায় কর্মচারী ফজলুর রহমানকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে এজহার দায়ের করেছেন নিহতের স্বামী ইমতিয়াজুর সুলতান।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় এই এজহার দায়ের করেন তিনি।

এর আগে, বুধবার বিকাল ৪টার দিকে সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাত করে কর্মচারী ফজলুর রহমান। পরে নিজেও গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। আশংকাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন অভিযুক্ত কর্মচারী ফজলুর রহমান। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কর্মচারী ফজলুরের অসৌজন্যমূলক আচরণের কারণে তাকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদলি করা হয়। এই আক্ষেপ থেকে এই হত্যাকাণ্ড হতে পারে। তবে, এর বাইরে কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখতে কাজ করছে পুলিশ।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ইবি   শিক্ষিকা হত্যাকাণ্ড   এজহার দায়ের  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close