শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
আন্তর্জাতিক
মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ২:০৬ পিএম

উত্তর উপসাগরে একটি মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। 

সংস্থাটি জানিয়েছে, তাদের নৌবাহিনী বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে জাহাজটিকে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর জাহাজ চলাচলের বিরুদ্ধে কঠোর সতর্কতা দিয়েছে।

আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, এসব দেশের সামরিক ও বাণিজ্যিক জাহাজ ওই এলাকায় দেখা গেলে ‘নিশ্চিতভাবে আঘাত হানা হবে’। 

একই সঙ্গে তারা দাবি করেছে, যুদ্ধকালীন পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের রয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক হামলা ও নিরাপত্তা হুমকির কারণে তেলবাহী জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং বহু জাহাজ নোঙর করে অপেক্ষায় রয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং তেলের দামও দ্রুত বেড়েছে।

এদিকে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাতের মধ্যে পারস্য উপসাগর অঞ্চলে সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন হামলা ও পাল্টা হামলার ঘটনায় নৌবাণিজ্য, বীমা কাভারেজ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ধারণা।

সূত্র: আল জাজিরা

কেকে. এমএস


আরও সংবাদ   বিষয়:  মার্কিন তেলবাহী জাহাজ   হামলা   আইআরজিসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close