সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
প্রিয় ক্যাম্পাস
ইবিতে ছুরিকাঘাতে নিহত শিক্ষিকার জানাজা সম্পন্ন
ইবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৩:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কর্মচারীর ছুরিকাঘাতে নিহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার জানাজা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বাদ জোহর কুষ্টিয়া শহরের পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে নেমে আসে শোকের ছায়া। 

জানাজায় নিহত শিক্ষিকার বাবা, স্বামী, আত্মীয় স্বজনরা ছাড়াও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান,, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, সহকারী প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্রসংগঠনের নেতা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় আসমা সাদিয়ার বাবা বলেন, ‘সকলেই আমার মেয়ের জন্য দোয়া করবেন তাকে যেন আল্লাহ তা'য়ালা জান্নাতবাসী করেন। সেই সাথে যারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে সবার যেন বিচার নিশ্চিত হয়। আর যেন কারো সাথে এরকম ঘটনা না ঘটে আল্লাহর কাছে দোয়া করি।’

নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ইফতারের অনুষ্ঠানের দিনে কেউ একটা মানুষকে নৃশংসভাবে হত্যা করতে পারে তা আমার জানা ছিলনা, নিজের জীবন দিয়ে তা দেখতে হলো। ১৩ সেপ্টেম্বর আমার চতুর্থসন্তান জন্ম নেয়ার পর আমি তাকে নিয়ে সনো হাসপাতালে ভর্তি ছিলাম। ১৯ তারিখে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছে। একটা দিনের জন্যও তিনি তার দায়িত্ব থেকে অনুপস্থিত হননি। আমি প্রশাসনের কাছে, উপস্থিত সকলের কাছে আবেদন করছি তার কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনে হত্যাকারী একা জড়িত নয়, সবাইকেই শাস্তির আওতায় আনতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব নসরুল্লাহ বলেন, ‘রুনা অত্যন্ত বিনয়ী ছিলেন। গতকাল আমি ঘটনাস্থলে গিয়ে স্তম্ভিত হয়ে গেছি। এরকম কোনো মর্মান্তিক ঘটনা আমার জীবনে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেখিনি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সকল শিক্ষক-ছাত্র সমাজ আজ শোকাভিভূত। আমরা রাষ্ট্রীয় প্রশাসনের কাছে হত্যাকারীর উপযুক্ত শাস্তি দাবি করি। বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে রুনার পরিবারের যত প্রাপ্য আছে, সকল কিছু আমরা নিশ্চিত করবো। রুনার পরিবারে চারটি সন্তান আছে, এ পরিবারের পাশে থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিভাবকের দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ।

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেন, ‘তিনি যদিও আমার সরাসরি শিক্ষক না কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে আমি সবাইকে আমার শিক্ষক মনে করি। সরকারের কাছে আহ্বান জানাবো এই বিচারহীনতা থামাতে হবে নইলে আজকে বিশ্ববিদ্যালয় ঘটেছে কাল কুষ্টিয়ার কলেজের ঘটবে। যেহেতু ইসলামের নিয়মনীতি শতভাগ বাস্তবায়ন করতে পারছি না, রাষ্ট্রের আইন যেন শতভাগ কার্যকর করা হয়। যে যে পরিমাণ অপরাধী তাকে ওই পরিমাণ শাস্তির আওতায় এনে দ্রুত কার্যকর করতে হবে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close