সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
প্রিয় ক্যাম্পাস
শাপলা চত্বর ও জুলাইয়ের শহিদদের স্মরণ
চবিতে কওমি স্টুডেন্টস নেটওয়ার্কের ইফতার মাহফিল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কওমি শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী ও ভ্রাতৃত্বমূলক সংগঠন কওমি স্টুডেন্টস নেটওয়ার্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক শাপলা চত্বর ও জুলাইয়ের শহিদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
 
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয়। 

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও অত্র সংগঠনের এলামনাইবৃন্দ অংশগ্রহণ করেন।
   
কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু করে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আতাউর রহমান ফাহমিদ।
  
অনুষ্ঠানে অতিথিবৃন্দ শাপলা চত্বর ও জুলাইয়ের শহিদদের স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের কথা তুলে ধরেন‌। 
 
মাহফিলে সংগঠনের এলামনাই ও ফতেহপুর নাসেরুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা উমর ফারুক বলেন, ‘এই ধরণের আয়োজন শহিদদের স্মৃতি ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
   
এ সময় শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন সংগঠনের এলামনাই ও শাহ্ ওয়ালীউল্লাহ ইন্সটিটিউটের সিনিয়র শিক্ষক মাওলানা আখতার সাহেব।

আয়োজকরা জানান, শাপলা চত্বর ও জুলাইয়ের শহিদদের স্মরণে প্রতি বছর এ ধরনের কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে। 
 
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই উদ্যোগকে সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন।
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  শাপলা চত্বর    জুলাই    শহিদ    চবি    কওমি স্টুডেন্টস নেটওয়ার্ক    ইফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close