রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
আন্তর্জাতিক
ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৭:১৩ পিএম আপডেট: ০৬.০৩.২০২৬ ৭:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরান ও হিজবুল্লাহর সাথে সংঘর্ষে গেল ২৪ ঘণ্টায় ১৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়।

আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, ১৯ জনের অবস্থা মাঝামাঝি পর্যায়ে ও ১১৪ জন সামান্য আহত। এছাড়া চারজন আতঙ্কজনিত সমস্যায় ভুগছেন ও দুই জনের চিকিৎসা নিয়ে এখনো মূল্যায়ন চলছে।

ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় টেলিগ্রাম বিবৃতিতে জানিয়েছে, অভিযান শুরু হওয়ার পর থেকে শুক্রবার (৬ মার্চ) সকাল পর্যন্ত মোট আহতের সংখ্যা এক হাজার ৬১৯ জন, যাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, যুদ্ধের প্রথম সপ্তাহে ৫০২ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

তারা আরও জানায়, ক্ষেপণাস্ত্রের আঘাতের স্থানে ১৩৮ জন আহত হন, যাদের মধ্যে ১০ জন মারা গেছেন। এছাড়া দুইজন গুরুতর আহত, ছয়জন মাঝারি আহত এবং ১২০ জন সামান্য আহত হয়েছেন।

এছাড়া ইসরায়েলের সেনাবাহিনী বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ লেবাননে এক যুদ্ধে একজন অফিসার ও একজন সৈনিক আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে যুদ্ধে গিভাতি ব্রিগেডের একজন অফিসার গুরুতর আহত হয়েছেন এবং একই ব্রিগেডের একজন সেনা মাঝামাঝি পর্যায়ে আহত হয়েছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইসরায়েল   আহত   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close