রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
আন্তর্জাতিক
কয়েকটা দেশ মধ্যস্থতার চেষ্টা করছে : ইরানের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৯:০৯ পিএম
মাসুদ পেজেশকিয়ান

মাসুদ পেজেশকিয়ান

যুদ্ধ বন্ধে কিছু দেশ মধ্যস্থতার প্রচেষ্টা শুরু করেছে বলে দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যদিও তিনি কোনো দেশের নাম নির্দিষ্ট করে বলেননি।

আজ শুক্রবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে মাসুদ পেজেশকিয়ান এ দাবি করেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘কিছু দেশ মধ্যস্থতার উদ্যোগ শুরু করেছে। বিষয়টি পরিষ্কার করে বলতে চাই- আমরা এই অঞ্চলে স্থায়ী শান্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু আমাদের দেশের সম্মান ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করব না।’

মধ্যস্থাকারীদের উদ্দেশে মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘মধ্যস্থতার প্রচেষ্টা তাদের উদ্দেশেই হওয়া উচিত, যারা ইরানের জনগণকে অবমূল্যায়ন করেছে এবং এই সংঘাতের সূচনা করেছে।’
 
পেজেশকিয়ানের এই মন্তব্য আসে এমন একসময়, যখন ইরানের আরব প্রতিবেশীরা তাদের দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি, বেসামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পরিচালিত ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে।
 
গেল শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে আগ্রাসন শুরু করে। তখনও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা চলছিল। এসব আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সীমিত করা এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা বন্ধ করার বিষয়ও ছিল বলে জানা যায়।
 
হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। হামলায় ইসরাইলের পাশাপাশি বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।
 
কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মধ্যস্থতার চেষ্টা   ইরানের প্রেসিডেন্ট  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close