রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
আন্তর্জাতিক
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন
ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১০:৫৯ এএম আপডেট: ০৭.০৩.২০২৬ ১১:০৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ও পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া, যা তেহরানের কৌশল নির্ধারণে প্রভাব ফেলতে পারে।

শুক্রবার (৬ মার্চ) বিষয়টি সম্পর্কে অবগত একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাসহ তিনটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানি সরকার ও তাদের সামরিক সক্ষমতার ওপর হামলা অব্যাহত রেখেছে, তখন রাশিয়া প্রথমবারের মতো ইরানকে এ ধরনের গোয়েন্দা সহায়তা দিচ্ছে বলে জানা গেছে। এর আগে ওয়াশিংটন পোস্ট এ সহায়তার বিষয়টি প্রথম প্রকাশ করে। 

শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, রাশিয়া সরকার ইরানের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে রয়েছে। সেদিনের ব্রিফিংয়ে ইরান প্রসঙ্গে এটিই ছিল তার একমাত্র মন্তব্য।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেন, রাশিয়া ও চীন ইরানকে রাজনৈতিকভাবে এবং অন্যান্য উপায়েও সহায়তা করছে। তবে গোয়েন্দা তথ্য সহায়তার বিষয়ে প্রশ্নের জবাবে পেসকভ কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে- এমন সহায়তার তথ্য প্রকাশের বিষয়ে এখনও প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

অন্যদিকে ট্রাম্প প্রশাসন যে সামরিক অভিযানকে “অপারেশন এপিক ফিউরি” নামে অভিহিত করছে, সেই অভিযানের মধ্যে এখন পর্যন্ত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন। কুয়েতে একটি ট্যাকটিক্যাল অপারেশন সেন্টারে কাজ করার সময় ইরানের হামলায় তারা নিহত হন।

নিহত ছয়জনই আইওয়া অঙ্গরাজ্যের ডেস ময়েনস শহরভিত্তিক যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি রিজার্ভ ইউনিটের সদস্য ছিলেন।

সূত্র: সিবিএস নিউজ

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  ইরান   গোয়েন্দা   তথ্য   রাশিয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close