শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
আন্তর্জাতিক
প্রতিবেশী দেশগুলোতে আর হামলা করা হবে না : পেজেশকিয়ান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৩:২৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাম্প্রতিক প্রতিবেশী দেশগুলোতে হামলার জন্য দুঃখপ্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, প্রতিবেশী দেশের ভূখণ্ড থেকে ইরানে আঘাত না এলে আর হামলা করা হবে না।

শনিবার (৭ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় এ বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ‘যেসব প্রতিবেশী দেশ হামলার শিকার হয়েছে, তাদের কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন বলে মনে করি।’

পেজেশকিয়ান আরও বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ চালানোর কোনো আগ্রহ নেই। এখন থেকে কোনও প্রতিবেশী দেশ আমাদের ওপর আগে হামলা না চালালে তাদের ওপর আক্রমণ করা হবে না।’

এ সময় তিনি সতর্ক করে বলেন, ‘যারা এই মুহূর্তকে কাজে লাগিয়ে ইরানের ওপর আক্রমণ চালানোর কথা ভাবছে, তারা যেন সাম্রাজ্যবাদের পুতুলে পরিণত না হয়।’

প্রেসিডেন্ট আরও বলেন, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকে সমর্থন করা ‘সম্মান ও স্বাধীনতার পথে নিয়ে যায় না’।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  প্রতিবেশী   ইরান   পেজেশকিয়ান  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close