শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
প্রিয় ক্যাম্পাস
ইবি শিক্ষিকাকে হত্যার প্রতিবাদে মাভাবিপ্রবিতে মানববন্ধন
মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৩:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আসমা সাদিয়াকে হত্যার প্রতিবাদে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে শিক্ষকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. ফজলুল করিম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, অধ্যাপক ড. মো. সাজ্জাদ ওয়াহিদ ও ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. নুরজাহান আক্তার।
  
মানববন্ধনে নুরজাহান আক্তার বলেন, ‘আমরা শিক্ষক হিসেবে ব্যথিত এবং নারী শিক্ষক হিসেবে আমার নিরাপত্তাহীনতা বেশি প্রকটভাবে কাজ করছে। আমরা প্রতিনিয়ত দেখছি দেশে বিভিন্ন ধরনের সহিংসতার ঘটনা ঘটছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের একজন নারী শিক্ষককে নিজ কক্ষে হত্যা করা হয়েছে, এই ঘটনা দেশের ইতিহাসে বিরল। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রের কাছে দাবি, যাতে এ রকম ঘটনার পুনরাবৃত্তি না হয়।’
  
ফজলুল করিম বলেন, ‘আমরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। সরকারের কাছে দাবি জানাই, যারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকুক না কেন, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়। এই হত্যাকাণ্ড আমাদের বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশে আস্থার সংকট তৈরি করেছে। আমরা চাই তার পরিবার বিচার পাক।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ইবি    প্রতিবাদ    মাভাবিপ্রবি    মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close