শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      
আন্তর্জাতিক
ইরান কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে জানাল আইআরজিসি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১১:১৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানে হামলার মাত্রা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। প্রতিক্রিয়ায় গর্জে উঠছে ইরানও। কিন্তু অর্থনৈতিক চাপে থাকা ইরান আর কত দিন এভাবে যুদ্ধ টেনে নিতে পারবে? প্রশ্নটির জবাব দিয়েছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) একজন কর্মকর্তা। 

তিনি জানান, বর্তমান মাত্রার তীব্রতা বজায় রেখেই ‘অন্তত’ আরো ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম ইরান। 

আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের মুখপাত্র আলি মোহাম্মদ নাঈনি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান গতিতে পরিচালিত সামরিক অভিযানের মতো তীব্র যুদ্ধ অন্তত আরও ছয় মাস চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে।’

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এই মূল্যায়ন সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করে আসছেন, তার সঙ্গে স্পষ্টভাবে ভিন্ন।

সম্প্রতি ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান অত্যন্ত সফল হয়েছে। তার ভাষায়, ‘আমরা যুদ্ধে বড় ব্যবধানে এগিয়ে আছি। আমরা তাদের পুরো অশুভ সাম্রাজ্যকে ধ্বংস করে দিয়েছি।’

উল্লেখ্য, ইসলামি বিপ্লবী গার্ড কর্পস ইরানের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী সামরিক সংগঠন হিসেবে পরিচিত।

শুধু সামরিক ও গোয়েন্দা কর্মকাণ্ডই নয়, দেশটির রাজনীতি, শিক্ষা এবং অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রেও এই বাহিনীর বিস্তৃত প্রভাব রয়েছে।

কেকে/ এমএস 


আরও সংবাদ   বিষয়:  ইরান   যুদ্ধ   আইআরজিসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close