সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
প্রিয় ক্যাম্পাস
গাকৃবিতে সেলফ অ্যাসেসমেন্ট জরিপের ফলাফল নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৯:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) শিক্ষার গুণগত মান উন্নয়ন ও আন্তর্জাতিক মানদণ্ডে অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে ‘বিএস (কৃষি) প্রোগ্রামে সেলফ অ্যাসেসমেন্ট জরিপের ফলাফল উপস্থাপন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৮ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠান পরিচালনা করেন উপ-প্রকল্প ব্যবস্থাপক (এসপিএম) প্রফেসর ড. মো. আব্দুল বাছেত মিয়া। 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। 

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, ‘‘সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে একটি বিশ্ববিদ্যালয় নিজের শক্তি ও সীমাবদ্ধতাগুলো স্পষ্টভাবে চিহ্নিত করতে পারে—যা ভবিষ্যৎ পরিকল্পনা ও মানোন্নয়নের জন্য কার্যকর দিকনির্দেশনা দেয়।” 

তিনি বলেন, “অ্যাক্রেডিটেশন অর্জন কেবল একটি স্বীকৃতি নয়, এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, গবেষণা সক্ষমতা ও প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার একটি শক্তিশালী প্রতিফলন। তিনি আরও বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে গবেষণা ও আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে গৌরবময় সাফল্য অর্জন করেছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গুণগত শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও সমৃদ্ধ করতে হবে।”

কৃষি অনুষদের ডিন প্রফেসর মো. নাসিমুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় কী-নোট স্পিকার হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাকৃবির সেলফ অ্যাসেসমেন্ট কমিটির সদস্য প্রফেসর ড. শেখ শামীম হাসান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপ-প্রকল্প ব্যবস্থাপক প্রফেসর ড. মো. আব্দুল বাছেত মিয়া। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। 

সেলফ অ্যাসেসমেন্ট জরিপের ফলাফল ও তার তাৎপর্য উপস্থাপন করেন ড. শেখ শামীম। উপস্থাপনায় তিনি বিএস (কৃষি) প্রোগ্রামের শিক্ষাদান, গবেষণা, অবকাঠামো, শিক্ষার্থী সহায়তা ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাইদের ওপর জরিপকৃত বিভিন্ন সূচক বিশ্লেষণ করে ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাবনা ও করণীয় দিকগুলো তুলে ধরেন। 

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

প্রবন্ধ উপস্থাপনা শেষে সভাপতির নেতৃত্বে শিক্ষক ও গবেষকদের অংশগ্রহণে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে সেলফ অ্যাসেসমেন্ট জরিপের ফলাফল, অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। 

গাজীপুর প্রতিনিধি



মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close