শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
প্রিয় ক্যাম্পাস
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সোমবার থেকে গবিতে ঈদের ছুটি শুরু
মো. রাজিউল ইসলাম শান্ত, গবি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১০:১০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কে গুরুত্ব দিয়ে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে সোমবার (৯ মার্চ) থেকে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ঈদুল ফিতরের জন্য সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
  
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৯ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ঈদুল ফিতরের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষাসমূহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে এই নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

উল্লেখ, বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সোমবার (৯ মার্চ) থেকে বন্ধ ঘোষণা করেছে সরকার।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  বিদ্যুৎ    জ্বালানি    গবি    ঈদ    ছুটি   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close