সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
আন্তর্জাতিক
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই ইরানে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১২:৫৫ পিএম

ইরানের সঙ্গে যুদ্ধে রয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এ যুদ্ধ কখন থামানো হবে সে বিষয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

তিনি বলেছেন, “সংঘাত শেষ করার সিদ্ধান্ত তিনি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যৌথভাবে নেবেন।”

একই সঙ্গে ট্রাম্প দাবি করেছেন, তাদের পদক্ষেপ না থাকলে ইসরায়েলকে ধ্বংস করে দিতো ইরান।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ‘পারস্পরিকভাবে’ আলোচনা করে নেয়া হবে।”

দ্য টাইমস অব ইসরায়েলকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “এখন দশম দিনে পৌঁছানো এই সংঘাতের সমাধানে নেতানিয়াহুর গুরুত্বপূর্ণ মতামত থাকবে।”

ট্রাম্প জানান, এই বিষয়ে তাদের মধ্যে নিয়মিত আলোচনা হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা কথা বলছি। সঠিক সময়ে আমি সিদ্ধান্ত নেব, তবে সব বিষয়ই বিবেচনায় নেয়া হবে।’

সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, তিনি ও নেতানিয়াহু পদক্ষেপ না নিলে ইরানের শাসনব্যবস্থা ইসরায়েলকে ধ্বংস করে দিতো।

তার ভাষায়, ‘ইরান ইসরায়েল এবং তার আশপাশের সবকিছু ধ্বংস করতে যাচ্ছিল। আমরা একসঙ্গে কাজ করেছি। আমরা এমন একটি দেশকে ধ্বংস করেছি, যে দেশ ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছিল।’

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনি নির্বাচিত হওয়ার বিষয়ে ট্রাম্প কোনও মন্তব্য করতে চাননি। তিনি শুধু বলেন, ‘দেখা যাক কী হয়’।

এর আগে রোববার রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ঘোষণা দেয়, আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনিই দেশটির নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  নেতানিয়াহু   ইরান   যুদ্ধ   ট্রাম্প  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close