শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
অর্থনীতি
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন পদ্মা ব্যাংকের
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৪:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—প্রতিপাদ্যকে সামনে রেখে পদ্মা ব্যাংক পিএলসির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।
 
রোববার (৮ মার্চ) রাজধানীর ব্যাংকের গুলশান কর্পোরেট হেড অফিসে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. তালহা। তিনি ঢাকার বিভিন্ন শাখা ও হেড অফিসের নারী কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 
     
এ সময় মো. তালহা বলেন, ‘নারী কর্মীরা কোন অযাচিত মন্তব্য কিংবা অবাঞ্ছিত আচরণের শিকার হলে, জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। এই ক্ষেত্রে সবাইকে সরাসরি ব্যবস্থাপনা পরিচালক ও উপব্যবস্থাপনা পরিচালকের কাছে অভিযোগ জানাবেন। একটি হট নাম্বার ও একটি ইমেইল চালুর নির্দেশ দিচ্ছি। নারী কর্মীর পরিচয় গোপন রেখেই অভিযোগ দ্রুত নিষ্পত্তি করা হবে।’
 
অনুষ্ঠানে পদ্মা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন নারী সহকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি উপস্থিত সবাইকে নারী দিবসের শুভেচ্ছা জানান।  

নারী কর্মীরা তাদের জীবনের নানা ধরনের চ্যালেঞ্জ এবং সাফল্যের গল্প বলেন। বিভিন্ন সমস্যায় কর্মক্ষেত্রে সিনিয়র ম্যানেজমেন্টদের কাছ থেকে যে সহযোগিতা পান, তার জন্য তাদেরকে ধন্যবাদ জানান তারা।    

অনুষ্ঠানে ব্যাংকের চিফ লিগ্যাল অফিসার হোসেন আরা আক্তার, কোম্পানি সেক্রেটারি এএসএম আসাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  নারী দিবস    পদ্মা ব্যাংক  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close