শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
প্রিয় ক্যাম্পাস
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৫:৪৭ পিএম আপডেট: ০৯.০৩.২০২৬ ৬:২৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ‘জ্ঞানের পাঠশালা’র শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগ।

রোববার (৮ মার্চ) ইইই বিভাগের আয়োজনে ও পিস হোল্ডিংসের সহযোগীতায় এ ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় ইইই বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী, ইইই ক্লাবের সদস্যবৃন্দ, পিস হোল্ডিংস লিমিটেডের সদস্যরা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। তারা শিশুদের সঙ্গে আন্তরিক পরিবেশে ইফতার করেন এবং তাদের সঙ্গে সময় কাটান।

ইইই বিভাগের আমন্ত্রণে জ্ঞানের পাঠশালার শিক্ষার্থীরা বিশেষ অতিথি হিসেবে ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ইফতার শেষে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পিস হোল্ডিংস লিমিটেডের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। নতুন পোশাক ও উপহার পেয়ে শিশুদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।

ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো. দারা আব্দুস সাত্তার বলেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে এবং তাদের মুখে হাসি ফোটাতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের সকলের উচিত জ্ঞানের পাঠশালার মতো প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়ানো, যারা সমাজের পিছিয়ে পড়া শিশুদের পড়ালেখাসহ মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে।’

পিস হোল্ডিংসের চেয়ারম্যান মো. শরিফুজ্জামান বলেন, ‘কোনো জাতি আত্মবিশ্বাসী হয়ে ওঠে তখনই, যখন তারা শিক্ষায় এগিয়ে থাকে। আর সুবিধাবঞ্চিতরা যখন শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে যায়, তখন সমাজে বৈষম্য তৈরি হয়। তাই সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জ্ঞানের পাঠশালা যে উদ্যোগ নিয়েছে, সে উদ্যোগে পিস হোল্ডিংস আগেও পাশে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।’

জ্ঞানের পাঠশালার প্রতিষ্ঠাতা প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন এ মানবিক উদ্যোগের জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইইই বিভাগ, ইইই ক্লাব এবং পিস হোল্ডিংসসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

তিনি বলেন, ‘সমাজের সামর্থ্যবানরা যদি এভাবে এগিয়ে আসে, তাহলে জ্ঞানের পাঠশালার প্রায় দুই শতাধিক শিশুর পড়ালেখা নিশ্চিত করা সম্ভব হবে এবং ভবিষ্যতে আরও সুবিধাবঞ্চিত শিশুদের পড়ালেখাসহ মৌলিক অধিকার নিশ্চিত করা যাবে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close