শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
অর্থনীতি
বর্ণিল আয়োজনে ভাসাভির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১০:১৯ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

দেশের চলচ্চিত্র, সংগীত ও টেলিভিশন মিডিয়ার জনপ্রিয় তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেলো দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ ভাসাভির ২১ বছর পূর্তি উৎসব। 

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর গুলশানস্থ প্রতিষ্ঠানটির শোরুমে এ উৎসবের আয়োজন করা হয়।

প্রতি বছরই ঈদের আগে ভাসাবির জন্মদিন ঘিরে উৎসবমুখর হয়ে ওঠে এই ফ্যাশন হাউজ। কেক কেটে শুরু হয় জন্মবার্ষিকীর মূল আনুষ্ঠানিকতা।

অনুষ্ঠান উপস্থিত ছিলেন ভাসাভির ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান মোল্লা, সঙ্গীতশিল্পী রবি চৌধুরী, রিজিয়া পারভীন, আঁখি আলমগীর, চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস, তমা মির্জা, অভিনেতা নীরব, মিডিয়া ব্যক্তিত্ব ফারহানা নিশো, নিউজ প্রেজেন্টার বাবলী ইয়াসমিন, কবি রাজু আলীম প্রমুক।

অনুষ্ঠানে কামাল জামান বলেন, ‘প্রতিষ্ঠার শুরু থেকেই সুনামের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে ভাসাভি। পোশাকের মত ভাসাভি এক্সক্লুসিভ জুয়েলারী এখন ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এক্সক্লুসিভ কালেকশনস এবং কোয়ালিটি ধরে রাখাই আমাদের বিশেষত্ব। এবার ঈদ কেন্দ্র করেও ভাসাবি বরাবরের মতো সেই ধারাবাহিকতা ধরে রাখা হয়েছে।’

শিশু-কিশোর ও নারী-পুরুষ থেকে শুরু করে ফ্যাশন সচেতন সব বয়সী মানুষের জন্য বিভিন্ন পোশাকে সমৃদ্ধ ভাসাভিতে অতিথিরাও এই ফ্যাশন হাউজের বিশেষত্ব তুলে ধরেন। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভাসাভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close