শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৮:৩৯ এএম আপডেট: ১১.০৩.২০২৬ ১০:১৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তেল পরিবহনের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালীতে মাইন বসানো শুরু করেছে ইরান। মার্কিন গোয়েন্দাদের দেওয়া নতুন তথ্যে জানা গেছে, তেহরান ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু করেছে এবং এর ফলে ওই অঞ্চলে জাহাজ চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে।

মার্কিন গোয়েন্দারা বলেছেন, মাইন বসানো ইতিমধ্যে শুরু হয়েছে। যদিও এখন পর্যন্ত খুব বেশি মাইন স্থাপন করেনি তেহরান।

সংবাদমাধ্যম সিএনএনকে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুজন মার্কিন গোয়েন্দা বলেছেন, গত কয়েকদিনে কয়েক ডজন মাইন স্থাপন করেছে ইরানি বাহিনী।

তাদের যে ছোট জাহাজ ও মাইন স্থাপনকারী আছে সেগুলোর ৮০ শতাংশ এখনো রয়ে গেছে জানিয়েছেন এ গোয়েন্দারা।

সিএনএন জানিয়েছে, বর্তমানে ইরানের নৌবাহিনীর পাশাপাশি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ রয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের কাছে। তাদের কাছে এমন অস্ত্র আছে যা দিয়ে পুরো হরমুজে মাইনের জাল তৈরি করা সম্ভব।

এর পাশাপাশি তারা জাহাজের কাছে বিস্ফোরক বোঝাই ছোট নৌকা এবং মিসাইল ছুড়ে সেখানে শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলতে পারবে।

গত সপ্তাহে বিপ্লবী গার্ড এক হুঁশিয়ারিতে বলেছিল, হরমুজ দিয়ে যদি কোনো জাহাজ চলাচলের চেষ্টা করে তাহলে সেই জাহাজ জ্বালিয়ে দেওয়া হবে।

সূত্র: সিএনএন

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ইরান  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close