শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
আন্তর্জাতিক
মাইন স্থাপনকারী ইরানের ১৬ নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১০:১৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থলে অবস্থিত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালির কাছে মাইন স্থাপনকারী ইরানের ১৬টি নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী।

মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। 

একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি প্রণালিতে কোনো মাইন পেতে থাকে, তবে সেগুলো অবিলম্বে সরিয়ে ফেলতে হবে।

এর আগে, ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ১০টি নিষ্ক্রিয় মাইনবাহী নৌযান সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, যদি ইরান হরমুজ প্রণালিতে কোনো মাইন পেতে থাকে, তাহলে আমরা চাই সেগুলো অবিলম্বে সরিয়ে ফেলা হোক। যদিও আমাদের কাছে এমন কোনো তথ্য নেই।

তিনি আরও বলেন, তেহরান যদি তা না করে, তাহলে তাদের সামরিক পরিণতির মুখে পড়তে হবে। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।

ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে কোনো নৌকা বা জাহাজ যদি মাইন পেতে চেষ্টা করে, তাহলে তা ‘স্থায়ীভাবে ধ্বংস’ করতে যুক্তরাষ্ট্র একই প্রযুক্তি ব্যবহার করছে, যা মাদক পাচারকারীদের বিরুদ্ধে ব্যবহৃত হয়।

পরে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিও পোস্ট করে। তাদের দাবি, ওই ভিডিওটিতে ইরানি নৌযানগুলোকে ধ্বংস করার দৃশ্য রয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে, যেগুলোতে মাদক পাচার হচ্ছিল বলে অভিযোগ তাদের। এসব হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন।

মঙ্গলবারের (১০ মার্চ) শুরুতে পেন্টাগন জানিয়েছিল, তারা ইরানের মাইনবাহী নৌযান ও মাইন সংরক্ষণাগারে হামলা চালাচ্ছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। ইরানের উপকূল ঘেঁষা এই জলপথ দিয়ে সাধারণত বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এবং বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়।

সূত্র: রয়টার্স, আল-জাজিরা

কেকে/ এমএম


আরও সংবাদ   বিষয়:  মাইন   ইরান   নৌযান   যুক্তরাষ্ট্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close