শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
আন্তর্জাতিক
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজে হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:১৮ পিএম আপডেট: ১১.০৩.২০২৬ ১:২১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের কৌশলগত সমুদ্রপথ হরমুজ প্রণালীতে একটি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ নৌবাহিনী জানিয়েছে, অজানা উৎসের একটি প্রজেক্টাইলের আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায়, যার ফলে নাবিকরা নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

একই সময়ে গুরুত্বপূর্ণ এই প্রণালিতে ইরান ছোট ছোট সমুদ্র মাইন বসাতে পারে বলেও খবর ছড়িয়েছে। আর তা সত্য হলে বৈশ্বিক অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ব্রিটিশ সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজ অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে আগুনে পুড়ছে। যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, জাহাজটির ক্রুরা জাহাজ ত্যাগ করার চেষ্টা করছেন এবং তারা সহায়তা চেয়েছেন।

এদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ইরান হয়তো হরমুজ প্রণালিতে ছোট ছোট সমুদ্র মাইন বসানো শুরু করেছে। তবে এসব তথ্য এখনও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিকে নৌ চলাচলের জন্য নিরাপদ রাখতে কী পদক্ষেপ নিচ্ছে— তা নিয়েও প্রশ্ন উঠছে।

কারণ, চলমান সংঘাতের কারণে ওই এলাকায় কার্যত সব ধরনের নৌ চলাচল বন্ধ হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্র বারবার বেসরকারি কার্গো জাহাজ মালিকদের তাদের জাহাজকে প্রণালি পার করিয়ে দেয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছে।

এমন অবস্থায় প্রণালিতে নৌ চলাচল নিরাপদ করতে যুক্তরাষ্ট্র আর কী করতে পারে, সেই প্রশ্নও এখন আলোচনায় এসেছে। তবে বাস্তবে সেখানে ঠিক কী ঘটছে, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়।

পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই বলে আসছে, ইরান যদি হরমুজ প্রণালিতে মাইন বসিয়ে বা অন্যভাবে ফাঁদ তৈরি করে, তাহলে তা শুধু কোনও একটি দেশের জাতীয় নিরাপত্তার জন্যই নয়, পুরো বৈশ্বিক অর্থনীতির জন্যও বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে।

খবর : আল জাজিরা

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  হরমুজ প্রণালি   কার্গো জাহাজ   হামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close