সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
প্রিয় ক্যাম্পাস
রুয়েটের আইআইসিটি বিভাগের বোর্ড অব গভর্নেন্সের সদস্য হলেন প্রকৌশলী আহসান হাবীব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:০১ পিএম আপডেট: ১১.০৩.২০২৬ ৫:১২ পিএম
নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন

নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন

নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিনকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) বিভাগের বোর্ড অব গভর্নেন্স (বিওজি) কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

রোববার (৮ মার্চ) রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আরিফ আহম্মদ চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ মনোনয়ন দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) -এর রুলস অ্যান্ড রেগুলেশনস ৩.১ (ভি) ধারা অনুযায়ী সিন্ডিকেটের ১১১তম সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আপনাকে (আহসান হাবীব লেলিন) বোর্ড অব গভর্নেন্স (বিওজি) কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

আরও বলা হয়, বিওজি এর সম্মানিত সদস্য হিসেবে আপনার কার্যকালের মেয়াদ হবে মনোনয়নের তারিখ—১ জানুয়ারি থেকে দুই বছর। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) -এর বিওজি সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালনে আমাদের পক্ষ হতে সকল প্রকার সহযোগিতার নিশ্চয়তা প্রদান করছি।

শেষে চিঠিতে বলা হয়, আমরা অত্যন্ত আশান্বিত যে, আপনার প্রজ্ঞা ও সুচিন্তিত পরামর্শ ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানকে উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  নীলসাগর গ্রুপ   আহসান হাবীব লেলিন   রুয়েট   আইআইসিটি   বোর্ড অব গভর্নেন্স  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close