সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: অনুসন্ধানে অবহেলার মাশুল দিচ্ছে দেশ      আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      
আন্তর্জাতিক
ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৯:২৮ পিএম আপডেট: ১২.০৩.২০২৬ ১:৫৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি মাসে ইরাকভিত্তিক প্রতিরোধ জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক ২৯১টি সামরিক অভিযান পরিচালনা করেছে। এসব হামলায় ১৩ জন মার্কিন সেনা নিহত এবং আরও ডজনখানেক আহত হয়েছে বলে জানিয়েছে এই সশস্ত্র গোষ্ঠী।

বুধবার (১১ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে প্রতিরোধ গোষ্ঠীগুলোর এই সংগঠন জানায়, গত ২৪ ঘণ্টায় তারা ৩১টি অভিযান চালিয়েছে। এসব অভিযানে ডজনখানেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরাক ও আশপাশের অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।

বিবৃতিতে বলা হয়, গত ১২ দিনে সংগঠনটির পরিচালিত মোট অভিযানের সংখ্যা দাঁড়িয়েছে ২৯১টিতে। এতে ১৩ জন মার্কিন সেনা নিহত এবং আরও বহু সেনা আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে উল্লেখ করা হয়েছে।

ইরাকি এই প্রতিরোধ গোষ্ঠী ইউরোপীয় দেশগুলোকেও ইরানের বিরুদ্ধে আগ্রাসনে অংশ না নেয়ার জন্য সতর্ক করেছে। গোষ্ঠীটি বলেছে, যেকোনও দেশ এই আগ্রাসনে অংশ নিলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে। ইরাক ও পুরো অঞ্চলে তাদের বাহিনী ও স্বার্থ প্রতিশোধমূলক হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

এর আগে মঙ্গলবার (১১ মার্চ) এক ঘোষণায় ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক জানায়, তাদের যোদ্ধারা দক্ষিণ ইরাকের বাসরা প্রদেশের উত্তরের আকাশে একটি উন্নত শত্রু ড্রোন ভূপাতিত করেছে।

সংগঠনটি আরও দাবি করে, ২৪ ঘণ্টার মধ্যে ইরাক ও বৃহত্তর অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে তারা ২৭টি পৃথক অভিযান পরিচালনা করেছে। গোষ্ঠীটির দাবি, ওই অভিযানে তারা মার্কিন বাহিনীর একটি এমকিউ-৯ ড্রোন ধ্বংস করেছে।

সূত্র: প্রেস টিভি

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ইরাকি গোষ্ঠী   হামলা   মার্কিন সেনা নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close