শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
আন্তর্জাতিক
ইসরায়েলি গোয়েন্দা সদরদপ্তরে হামলার দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৩:৩০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেটের সদরদপ্তর এবং বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। 

বৃহস্পতিবার (১২ মার্চ) ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে ওই হামলা চালানোর দাবি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনীর সদস্যরা ড্রোন ব্যবহার করে ইসরায়েলের দু’টি বিমানঘাঁটি এবং তেল আবিবে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেটের সদরদপ্তরে হামলা চালিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ বলছে, এই হামলায় ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর ইভনের পশ্চিমের পালমাহিম বিমানঘাঁটি এবং দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে বিপ্লবী গার্ড বাহিনী।

এদিকে, ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইরানের হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৭৯ জন আহত হয়েছেন। তাদের বেশিরভাগের শরীরে হালকা জখম রয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে ইরানের হামলায় আহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭৪৫ জনে দাঁড়িয়েছে।

কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কুনার প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি ড্রোন আঘাত হেনেছে। এই হামলায় বিমানবন্দরের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে।

সূত্র: আল জাজিরা, এএফপি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close