শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি ইরানে হামলা বন্ধের আহ্বান রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৫:৫২ পিএম
মারিয়া জাখারোভা

মারিয়া জাখারোভা

ইরানের ওপর হামলা বন্ধ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছে রাশিয়া।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ আহ্বান জানান।

তিনি সাংবাদিকদের বলেন, ‘মস্কো এমন পদক্ষেপের জন্য চাপ দিচ্ছে, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে পারে এবং সংঘাতকে কূটনৈতিক পথে ফিরিয়ে আনতে পারে।’

‘রাশিয়া যত তাড়াতাড়ি সম্ভব মধ্যপ্রাচ্যে উত্তেজনা বন্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে এবং শান্তিপূর্ণ উপায়ে যেকোনো দ্বন্দ্ব সমাধান করার চেষ্টা করছে।’

চলমান উত্তেজনাকে গভীর উদ্বেগজনক বলে বর্ণনা করে মারিয়া জাখারোভা বলেন, ‘ওয়াশিংটন এবং তেল আবিবের অবৈধ সামরিক পদক্ষেপের এই অঞ্চলজুড়ে মানবিক পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। তাদের যৌথ হামলায় ইরানের হাজার হাজার বেসামরিক হতাহত এবং কয়েক লাখ বাস্তুচ্যুত হয়েছেন।’


এর পূর্বে, গেল সোমবার (৯ মার্চ)  ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরালোলের যুদ্ধ এবং ইউক্রেন সংঘাত নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এক ঘণ্টার মত টেলিফোনে আলাপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। 

ক্রেমলিন জানিয়েছে, এই আলোচনা ছিল ‘খোলামেলা ও গঠনমূলক। ওয়াশিংটনের পক্ষ থেকেই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল।’

রাশিয়ার প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ইউরি উশাকফ দেশটির গণমাধ্যমকে জানান, আলোচনায় মূল গুরুত্ব দেওয়া হয় ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ পরিস্থিতি এবং ইউক্রেন সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দ্বিপক্ষীয় আলোচনার ওপর।

তিনি জানান, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন পুতিন। ইরান দীর্ঘদিন ধরে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত।

সূত্র: রয়টার্স, আলজাজিরা

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র   ইসরায়েলের প্রতি   ইরানে হামলা   রাশিয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close