রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
আন্তর্জাতিক
তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমাবর্ষণ অব্যাহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৯:৩০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় রাতভর বোমাবর্ষণ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ সময় তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকতে দেখা গেছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, কয়েক মিনিট আগেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা তেহরানের পশ্চিমাঞ্চলে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে শহরের পূর্বদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার লক্ষণও দেখা গেছে।

বৈরুত ও দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ করে কয়েক দফা বিমান হামলা হয়েছে। 

এদিকে বাহরাইন, ওমান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে তেল ট্যাংকার ও জ্বালানি স্থাপনা লক্ষ করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান।

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে সংযুক্ত নয় এমন জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের অনুমতি দেয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

এদিকে, হামলা ইরানের সরকার এবং হিজবুল্লাহকে ‘চূর্ণবিচূর্ণ’ করছে বলে মন্তব্য করেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধ শুরুর পর থেকে ইরানে প্রায় ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা।

সূত্র: আল-জাজিরা

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  তেহরান   যুক্তরাষ্ট্র   ইসরায়েল   বোমাবর্ষণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close