শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
আন্তর্জাতিক
ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় লেবাননে নিহত ৬৮৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১১:৩৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় লেবাননে এখন পর্যন্ত ৬৮৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯৮ জন শিশু রয়েছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, নিহতদের মধ্যে আরও রয়েছেন ৬২ জন নারী ও ১৮ জন প্যারামেডিক।

একই সময়ে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৪ জনে। আহতদের মধ্যে ৩০৪ জন শিশু, ৩২৮ জন নারী এবং ৪৫ জন প্যারামেডিক রয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

গত ২ মার্চ লেবাননের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করে। লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলা এবং যুক্তরাষ্ট্র–ইসরায়েলের এক যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার প্রতিক্রিয়ায় এসব হামলা শুরু হয় বলে জানানো হয়।

এর জবাবে ইসরায়েল লেবাননে সামরিক অভিযান শুরু করে। ইসরায়েলি বাহিনী বৈরুতের দক্ষিণাঞ্চল, দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়। পাশাপাশি ৩ মার্চ দক্ষিণ লেবাননে সীমিত স্থল অভিযানও শুরু করে।

সূত্র: আনাদোলু এজেন্সি

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  যৌথ হামলা   লেবানন   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close