মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
তেহরানে একাধিক বিস্ফোরণ, নিহত এক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৬:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর বার্ষিক আন্তর্জাতিক কর্মসূচি আল কুদস দিবস উপলক্ষে  হাজার হাজার মানুষের মিছিলের মধ্যে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন। 

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের ১৪তম দিন শুক্রবার (১৩ মার্চ) আল কুদস দিবস উপলক্ষে ইরানজুড়ে বিশাল জনসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হচ্ছে। দেশটির ছোট-বড় বিভিন্ন শহরে লাখো মানুষ এ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

রাজধানী তেহরান ছাড়াও খোররামাবাদ, ইসফাহান, গোলেস্তান, ইয়াজদ, মাশহাদ এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের জাহেদান শহরে বিপুল মানুষ পতাকা হাতে মিছিলে অংশ নেন।
 
মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এবং তার নিহত বাবা আয়াতুল্লাহ আলি খামেনির ছবি দেখা যায়। এর মধ্যেই বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী তেহরান।
 
দুপুরে তেহরানের একটি চত্বরে বড় একটি বিস্ফোরণ ঘটে, যেখানে প্রতিবাদকারীরা বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে জমায়েত হয়েছিল। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।
 
বিস্ফোরণের আগে ইসরাইল হামলার লক্ষ্যে ইরানি জনগণকে ওই এলাকা খালি করতে বলেছিল। একজন নারী শত্রু বিমান হামলায় ছিন্নভিন্ন হওয়া ধাতুর টুকরোতে মারা গেছেন। তবে অন্য কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
 
তেহরানে বিক্ষোভকারীদের সমাবেশস্থলের কাছাকাছি এলাকায় একটি বিমান হামলা হয়েছে। তবে হামলাটি ঠিক কোথায় হয়েছে বা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা স্পষ্ট নয়।
 
চলমান যুদ্ধের মধ্যেও বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হওয়াকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আগেই জনগণকে এতে অংশ নেয়ার আহ্বান জানিয়েছিলেন।
 
এই বিক্ষোভে সড়ক ও পরিবহনমন্ত্রী এবং যুব ও ক্রীড়ামন্ত্রীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও অংশ নেন। এছাড়া সমাবেশে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানিকেও দেখা গেছে। 
 
আল কুদস দিবস মূলত ফিলিস্তিনের প্রতি সমর্থন এবং ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার পালিত হয়। ১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের পর দেশটির প্রতিষ্ঠাতা ও প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এ দিবস ঘোষণার মাধ্যমে এর সূচনা করেন।
 
এরপর থেকে প্রতি বছর ইরান সরকার আল-কুদস দিবসে বিভিন্ন কর্মসূচি ও সমাবেশ আয়োজন করে আসছে। জেরুজালেম শহরের আরবি নাম ‘আল-কুদস’, আর সেই নাম থেকেই দিবসটির নামকরণ করা হয়েছে।

সূত্র : আল জাজিরা, প্রেস টিভি

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  তেহরানে বিস্ফোরণ   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close