রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খেলাধুলা
সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ২৭৫ রান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৬:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিনা উইকেটে ১০৩, একটা সময় তিন উইকেটে ২৩১ রান তুলে ফেলেছিল পাকিস্তান। মনে হচ্ছিল, স্কোর অনায়াসে ৩০০-৩৫০ হয়ে যাবে। তবে, বাংলাদেশের বোলাররা সেটা করতে দেননি।

মেহেদী হাসান মিরাজের বুদ্ধিদীপ্ত ১ রানআউটের পর দৃশ্যপট বদলে যায়। ৪৩ রানে শেষ সাত উইকেট হারায় পাকিস্তান। ৪৭ দশমিক তিন ওভারে অলআউট হয় ২৭৪ রানে। অর্থাৎ সিরিজ জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৭৫।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। 


তবে, এবার আর আগের ম্যাচের মতো ভুল করেনি পাকিস্তান। সাহিবজাদা ফারহান আর মাজ সাদাকাত ১৩ ওভারের আগেই দলকে পার করে দেন ১০০ রানের গণ্ডি।

কিছুতেই উইকেটের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। অবশেষে ১০৩ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ৩১ বলে টি-টোয়েন্টি মেজাজে ফিফটি করা মাজ সাদাকাতকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান বাংলাদেশ অধিনায়ক। ৪৬ বলে ৬ চার আর ৫ ছক্কায় সাদাকাত করেন ৭৫।

এরপর আরেক ওপেনার সাহিবজাদাকে তুলে নিয়েছেন তাসকিন আহমেদ। তাসকিনের বলে ডিপ থার্ডম্যানে তাওহিদ হৃদয়কে ক্যাচ দিয়ে ফেরেন সাহিবজাদা (৩১)। নাহিদ রানার বলে পুল করতে গিয়ে থার্ড ম্যানে মোস্তাফিজুর রহমানকে ক্যাচ দেন শামিল হোসেন (৬)।

১৯ রানের মধ্যে তিন উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। তবে চতুর্থ উইকেটে আবার জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান আর সালমান আলি আগা। ১১৫ বলে ১০৯ রানের জুটিটি ভাঙে বিতর্কিত এক রানআউটে।

সালমান আগা ননস্ট্রাইকে কিছুটা বেরিয়ে গিয়েছিলেন। বোলার মিরাজ আস্তে করে বল ধরে তিনি বুঝে ওঠার আগেই স্টাম্প ভেঙে দেন। আগা এই আউট মানতে পারেননি, বেরিয়ে যাওয়ার সময় অসন্তোষ প্রকাশ করেন। এমনকি ব্যাট আর হেলমেট ছুড়েও ফেলেন। ৬২ বলে ৬৪ রান আসে আগার ব্যাট থেকে।

এর এক বল পরেই উইকেট বিলিয়ে দেন আরেক সেট ব্যাটার রিজওয়ান (৪৪)। হুসাইন তালাতকে (৯) বোল্ড করেন রিশাদ হোসেন। ৭ বলে ১১ করে রানআউট হন আবদুল সামাদ। ২৫৪ রানে পাকিস্তান হারায় ৭ উইকেট।

এরপর আর বেশি দূর এগোতে পারেনি সফরকারীরা। ইনিংসের ১৫ বল বাকি থাকতে অলআউট হয়েছে ২৭৪ রানে।

রিশাদ হোসেন তিনটি আর মেহেদী হাসান মিরাজ নিয়েছেন দুইটি উইকেট। একটি করে উইকেট তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানার।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সিরিজ জিততে   বাংলাদেশের লক্ষ্য  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close