মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
খেলাধুলা
বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের পর বৃষ্টি, খেলা বন্ধ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বল হাতে দাপট দেখাচ্ছিল পাকিস্তান। ২৭ রান তুলতেই বাংলাদেশ হারিয়েছিল তিন উইকেট। এমন ব্যাটিং বিপর্যয়ের সময়ে মিরপুরে শুরু হয় বজ্রপাত, এখন নেমেছে বৃষ্টিও। উইকেটে আছেন লিটন ও হৃদয়। ১৫ রানে তিন উইকেট হারানোর পর দলকে টানছেন দুইজন।

তানজিদ হাসানের পর ফিরলেন সাইফ হাসান। শাহিন শাহ আফ্রিদির করা তৃতীয় ওভারের শেষ বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরেছিলেন তানজিদ (১)। এরপর মোহাম্মদ ওয়াসিমের করা পরের ওভারের প্রথম বলেই শর্ট মিড অফে ক্যাচ দেন আরেক ওপেনার সাইফ (১২)। 

এরপর সেই ওভারটা লিটন দাস নির্বিঘ্নে কাটিয়ে দিলেও পরের ওভারে আউট নাজমুল হোসেন শান্ত। আফ্রিদির স্টাম্প বরাবর বলে লাইন মিস করলেন নাজমুল। এরপর যা হওয়ার তাই হয়েছে...বোল্ড! দুই বলে শূন্য হাতে ফিরলেন এই বাঁহাতি ব্যাটার। বাংলাদেশও হারাল ১০ বলে তিন উইকেট।


শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। 

সিরিজ জয়ে বাংলাদেশের লক্ষ্য ২৭৫

মাজ সাদাকাত ও সাহিবজাদা ফারহানের দুর্দান্ত শুরুর পর মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আঘার জুটিতে বড় সংগ্রহের পথে এগোচ্ছিল পাকিস্তান। কিন্তু শেষদিকে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৭ দশমিক ৩ ওভারে ২৭৪ রানে অলআউট হয়ে গেছে সফরকারী পাকিস্তান। 

১ ওভারে আবার নেই ২ উইকেট

৩৯তম ওভারে সাজঘরে ফেরেন দুই সেট ব্যাটার সালমান আলী আঘা ও মোহাম্মদ রিজওয়ান। আবারও এক ওভারে ২ উইকেট হারাল পাকিস্তান। ৪৪তম ওভারের ওভারের প্রথম বলে ফিরেছেন হুসেইন তালাত। ৯ রানে রিশাদের বলে আউট হয়েছেন এই বাঁহাতি।

ওভারের তৃতীয় বলে আউট হয়েছেন আবদুল সামাদ। তিনি হয়েছেন রানআউট। রিশাদের গুড লেংথের বলে মিডউইকেটে বল পাঠিয়ে ২ রান নিতে চেয়েছিলেন সামাদ। কিন্তু ফাহিম আশরাফ দ্বিতীয় রানের কলে সাড়া দেননি। ১১ রান করে আউট হয়েছেন সামাদ।

বিতর্কিত রানআউটে সালমানের বিদায়, ফিরলেন রিজওয়ানও

উদ্বোধনী জুটিতে শতরান। এরপর ১৯ রানের মধ্যেই নেই ৩ উইকেট। এমন অবস্থায় চতুর্থ উইকেটে ১০৯ রানের জুটি গড়েন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান। অবশেষে দুজনকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরিয়েছেন মেহেদি হাসান মিরাজ। তবে সেটা একটু ভিন্নভাবেই!

৩৯তম ওভারে রিজওয়ানের শট যায় বোলার মিরাজের দিকে। বোলার মিরাজ সেটি পা দিয়ে আটকান। এ সময় অপর প্রান্তে থাকা ব্যাটসম্যান সালমান ক্রিজের বাইরে ছিলেন। বলটি তাঁদের দুজনের পায়ের কাছেই ছিল। সালমান সেটি মিরাজের হাতে দেওয়ার চেষ্টা করেন। তবে সালমান বল ধরার আগেই মিরাজ বল নিয়ে সেটি স্টাম্পে মারেন।

আম্পায়ার সিদ্ধান্তের জন্য থার্ড আম্পায়ারের কাছে গেলে দেখা যায় সালমান ক্রিজের বাইরে ছিলেন। মানে তিনি আউট! ৬২ বলে ৬৭ রানে বিদায়ে স্বাভাবিকভাবেই সালমান এতে খুশি ছিলেন না। মাঠ ছাড়ার সময় লিটন দাসের সঙ্গে তর্কেও জড়ান তিনি। পরিস্থিতি শান্ত করেন রিজওয়ান। একই ওভারেই আউট হন রিজওয়ান। ৪৪ রান করেছেন তিনি।

সালমানের ফিফটি, এগোচ্ছেন রিজওয়ানও

ওয়ানডে ক্যারিয়ারে নবম ফিফটি পেলেন সালমান আগা। টানা ৩ উইকেট হারিয়ে চাপে পড়া পাকিস্তানকে ভালো সংগ্রহের পথে নিয়ে যাচ্ছেন সালমান। ফিফটি করেছেন ৫০ বলে। তাকে সঙ্গ দিচ্ছেন রিজওয়ান। তিনি অপরাজিত ৩৩ রানে। 

সালমান-রিজওয়ান জুটিতে ফিফটি

উদ্বোধনী জুটিতে শতরানের পর ১৯ রানের মধ্যে দ্রুতই ৩ উইকেট হারিয়ে বসেছিল পাকিস্তান। তবে বাংলাদেশের বোলারদের এরপর আর কোনো সুযোগ দেননি দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান। তাদের পঞ্চাশোর্ধ্ব রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। 

উদ্বোধনী জুটিতে শতরানের পর চাপে পাকিস্তান

সিরিজ হার এড়ানোর লক্ষ্যে দারুণ ব্যাট করছিলেন পাকিস্তানের ২ ওপেনার।  শাহিবজাদা ফারহান একটু মন্থর হলেও স্ট্রাইক দিয়ে ব্যাট করছিলেন মাজ সাদাকাত। তবে দলীয় শতরানের পরেই পাকিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশের বোলাররা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলেছে সফরকারীরা।

ব্যাট হাতে ৭৫ রানের দারুণ এক ইনিংস খেলেন ওপেনার সাদাকাত। তার ৪৬ বলের ইনিংসে ছিল ৬ চার ও ৫ ছক্কার মার। ১৩তম ওভারে টাইগার অধিনায়ক মিরাজের করা শেষ বলে স্কুপ করতে গিয়ে উইকেটকিপার লিটনকে ক্যাচ দেন ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নামা সাদাকাত। আরেক ওপেনার ফারহান ৪৬ বলে ৩১ রান করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়   মিরপুরে বৃষ্টি   বন্ধ খেলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close