শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
আন্তর্জাতিক
ওমানে ড্রোন বিধ্বস্ত, দুই প্রবাসী শ্রমিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৯:২১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সোহার প্রদেশে ড্রোন ভূপাতিত করার সময় ধ্বংসাবশেষ পড়ে দুই প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) আল-ওয়াহি শিল্প এলাকায় ড্রোনটি বিধ্বস্ত হয়। এস ময় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দুই প্রবাসী শ্রমিক নিহত ও দুইজন আহত হন।

নিরাপত্তা সূত্রের বরাতে এসব তথ্য জানা গেছে। 

সোহার প্রদেশে আরেকটি ড্রোন ভূপাতিত করা হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ দুইটি ঘটনায় তদন্ত চলমান বলে ওমান কর্তৃপক্ষ জানিয়েছে।

 
এদিকে, মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরবের কূটনৈতিক এলাকায় একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদের কূটনৈতিক এলাকায় আঘাত হানার আগে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
 
এর পূর্বে, মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, সৌদি আরবের মধ্য ও পূর্বাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও ৮টি ড্রোন ভূপাতিত করেছে।
 
তথ্যসূত্র : ওমান নিউজ এজেন্সি, আল জাজিরা

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ওমানে ড্রোন বিধ্বস্ত   প্রবাসী শ্রমিক নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close