সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
আন্তর্জাতিক
ইরানের খারগ দ্বীপে হামলা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৮:২৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের খারগ দ্বীপে অবস্থিত সামরিক স্থাপনাগুলোতে মার্কিন বিমান বাহিনী বোমা হামলা চালিয়েছে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত দ্বীপের তেলের স্থাপনাগুলোকে এই হামলার আওতামুক্ত রাখা হয়েছে।

এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। কেননা ইরানের কাছে খারগ দ্বীপের গুরুত্ব তাৎপর্যপূর্ণ। ট্রাম্প এই দ্বীপটিকে ইরানের ‌‘রাজমুকুট’ হিসেবে অভিহিত করেছেন এবং এটি তার অতিরঞ্জিত বর্ণনা নয়।

পারস্য উপসাগরের উত্তর প্রান্তে ইরানি শহর বুশেহরের কাছাকাছি অবস্থিত এই দ্বীপটি ইরানের তেল অর্থনীতির মূল স্তম্ভ হিসেবে বিবেচিত।

ইরানের জ্বালানি তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই এই দ্বীপ দিয়ে সম্পন্ন হয়। এখান থেকেই অপরিশোধিত তেল ট্যাঙ্কারগুলোতে লোড করা হয়, যা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী হয়ে চীনের মতো দূরবর্তী বাজারগুলোতে পৌঁছে যায়।

খারগ দ্বীপে হামলা হওয়া মানে সরাসরি ইরানের অর্থনীতির হৃৎপিণ্ডে আঘাত করা। এই দ্বীপে প্রেসিডেন্ট ট্রাম্পের হামলার ঘোষণা বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ইরান   খারগ দ্বীপ   হামলা   যুক্তরাষ্ট্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close