শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      
আন্তর্জাতিক
যুদ্ধে অংশ নিতে ইরানের পথে ২৫০০ মার্কিন সেনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২:২১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরান যুদ্ধে অংশ নিতে প্রায় আড়াই হাজার মার্কিন স্থলসেনা পাঠানো হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে এ সংঘাতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মেরিন বাহিনীর একটি দল মোতায়েন করা হচ্ছে।

৩১তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের সদস্যরা এখন জাপানের ওকিনাওয়ায় তাদের নিজ বন্দর থেকে ইউএসএস ত্রিপোলির পাশে রওনা দিচ্ছেন। তাদের সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’।

এই জাহাজ থেকে মেরিন সদস্যদের সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হবে। যেকোনো সংকট মোকাবিলা বা ইরানের কোনো অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার প্রয়োজনে তাদের ব্যবহার করা হতে পারে।

মূলত তাদেরকে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধে মোতায়েন করা প্রথম স্থল সেনা বলা হচ্ছে। যদিও মেরিনরা স্থলে এবং সমুদ্রে উভয় স্থানেই মোতায়েন রয়েছেন।

যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ থেকে এটা স্পষ্ট যে, তারা এই যুদ্ধে ধীরে ধীরে নিজেদের সামরিক শক্তিবৃদ্ধি করছে এবং খুব দ্রুত এই যুদ্ধ শেষ করার কোনো পরিকল্পনা তাদের নেই বলেই মনে হচ্ছে।

সূত্র : আল জাজিরার



আরও সংবাদ   বিষয়:  যুদ্ধে   ইরান   মার্কিন   সেনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close