রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
অর্থনীতি
জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হবে আট মিলিয়ন ঘনফুট গ্যাস
কুমিল্লার শ্রীকাইল গ্যাসক্ষেত্রের পাঁচ নম্বর কূপ উদ্বোধন
কুমিল্লায় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৯:৫৪ পিএম
শ্রীকাইল গ্যাসক্ষেত্রের পাঁচ নম্বর কূপ উদ্বোধন

শ্রীকাইল গ্যাসক্ষেত্রের পাঁচ নম্বর কূপ উদ্বোধন

কুমিল্লার মুরাদনগর উপজেলায় শ্রীকাইল গ্যাসক্ষেত্রের পাঁচ নম্বর কূপ উদ্বোধন করা হয়েছে। গ্যাসক্ষেত্র উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার (১৪ মার্চ) উপজেলার মুকলিশপুরে এই কূপ উদ্বোধন করা হয়। 

এ গ্যাস কূপ থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হবে আট মিলিয়ন ঘনফুট গ্যাস। এ নিয়ে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের পাঁচটি কূপ থেকে প্রতিদিন ১৭ মিলিয়ন ঘন ফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে।
   
উদ্বোধনী অনুষ্ঠানে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘বিগত সরকার আমদানি নির্ভর করে দেশের জ্বালানি খাতকে ঝুঁকির মধ্যে ফেলে গেছে। যে কারণে বৈশ্বিক সংকটে আমরা ঝুঁকির মধ্যে পড়েছি ও ক্ষতির সম্মুখীন  হচ্ছি। আমরা চাই নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে। স্বয়ংসম্পূর্ণ ও স্বাবলম্বী হলে যে কোন ধরনের ঝুঁকি থেকে সহজে উত্তরণ হওয়া যাবে। বিগত সরকার বাপেক্সকে পঙ্গু করে রেখেছিল, যার ফল আমরা পাচ্ছি। আমরা বাপেক্সের সক্ষমতা বাড়াতে চাই। তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চাই।’ 

তিনি আরও বলেন, ‘জ্বালানি খাতে সরকার স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে চায়। আগামী পাঁচ বছর পর দেশের গ্যাসের চাহিদা হবে সাড়ে চার হাজার ঘনফুট, যা আমরা নিজেদের ক্ষেত্র থেকেই সরবরাহ করার সক্ষমতা অর্জন করবো।’
   
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসালম, পেট্রো বাংলার চেয়ারম্যান মো. এরফানুল হক, পেট্রো বাংলার ডিরেক্টর অপারেশন্স রফিকুল ইসলাম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক, প্রকল্প পরিচালক মোজাম্মেল হক প্রমুখ।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীকাইল    গ্যাসক্ষেত্র   গ্যাস  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close