রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ময়লার ভাগাড়, শিক্ষার্থীদের ক্ষোভ
আল-আমিন কিবরিয়া, কুমিল্লা
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১০:১৫ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ভেতরে ময়লা ফেলার কারণে নষ্ট হচ্ছে কলেজের পরিবেশ। এ কারণে কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে সরেজমিনে এই চিত্র দেখা গেছে।

স্থানীয় লোকজন ও কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, কলেজের দক্ষিণ গেটসংলগ্ন ছায়া বিতান ও অশোকতলা এলাকার কিছু অসাধু লোকজন নিয়মিতভাবে কলেজের ভেতরে ময়লা-আবর্জনা ফেলছে। এতে ওই স্থানে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে, সৃষ্টি হয়েছে নোংরা পরিবেশ। বৃষ্টি হলে এই ময়লা পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

কলেজের দক্ষিণ গেটসংলগ্ন একটি ফাঁকা স্থান ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। দিন দিন প্রসারিত হচ্ছে এই ময়লার ভাগাড়। ভাগাড় থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। স্থানীয় লোকজন ও শিক্ষার্থীদের নাকে রুমাল বা হাত দিয়ে চলাচল করতে দেখা গেছে।
 
কলেজের শিক্ষার্থীরা দ্রুত এ সমস্যার সমাধান চান। 

শিক্ষার্থী এজাহারুল ইসলাম ও অপু চৌধুরী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এভাবে ময়লা ফেলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। এই ভাগাড় থেকে ছড়ানো দুর্গন্ধ দিন দিন বাড়ছে। দ্রুত ময়লা ফেলা বন্ধ না করা হলে কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় জনজীবন স্বাস্থ্যঝুঁকিতে পড়বে।

এভাবে ময়লা ফেলার ঘটনায় স্থানীয়দের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। 

ছায়া বিতানের বাসিন্দা আব্দুল গফুর ও আলেয়া বেগম বলেন, ভিক্টোরিয়া কলেজের মতো একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত ময়লা ফেলা বন্ধ করে ক্যাম্পাস পরিষ্কার রাখার দাবি জানাই। কিছু অসচেতন লোকজন এখানে নিয়মিত ময়লা ফেলে। কখনো আমরা দেখলে বাধা দিই। কিন্তু সব সময় তো আর বাধা দিয়ে রাখা সম্ভব হয় না।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঁঞা বলেন, ‘খুব দ্রুতই কলেজের চারপাশে বাঁধ নির্মাণ করা হবে। এ বিষয়ে আলোচনা চলছে। বাঁধ নির্মাণ হলে ময়লা ফেলা বন্ধ হবে। এর মধ্যে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, যাতে কলেজের ভেতরে আর ময়লা ফেলা না হয়।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ভিক্টোরিয়া কলেজ    ময়লার ভাগাড়   শিক্ষার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close