শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
আন্তর্জাতিক
ফুরিয়ে আসছে প্রতিরোধী ক্ষেপণাস্ত্র, উদ্বেগে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৯:৩৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের সংকটে পড়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সেমাফোর-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ‘ইন্টারসেপ্টর’ মজুত দ্রুত কমে যাচ্ছে এবং বিষয়টি তেল আবিব ইতোমধ্যে ওয়াশিংটনকে জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের মাঝামাঝি সময়ে ইরানের সঙ্গে উত্তেজনা শুরুর পর থেকেই এ ধরনের সামরিক সরঞ্জামের ঘাটতি তৈরি হয়। চলমান সংঘাতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে সেই সংকট এখন আরও তীব্র হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর বরাতে বলা হয়েছে, ইরান কিছু ক্ষেপণাস্ত্রে ‘ক্লাস্টার মিউনিশন’ বা গুচ্ছ বোমা যুক্ত করায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ বেড়েছে। এতে ইন্টারসেপ্টরের মজুত দ্রুত কমে যাচ্ছে।

তবে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের সংকট থাকলেও যুক্তরাষ্ট্রের নিজস্ব ইন্টারসেপ্টর মজুতে কোনো ঘাটতি নেই।

সূত্র: মিডল ইস্ট মনিটর

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  প্রতিরোধী ক্ষেপণাস্ত্র   উদ্বেগ   ইসরায়েল  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close