শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
আন্তর্জাতিক
ইসরায়েলে ভয়াবহ বিস্ফোরণ, বেশ কয়েকজন হতাহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১২:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর দখলকৃত পূর্ব জেরুজালেম এবং তেল আবিবে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জীবন রক্ষায় তাড়াহুড়ো করে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় কয়েকজন ইসরায়েলি আহত হয়েছে বলে জানা গেছে।

রোববার (১৫ মার্চ) ভোরে এ হামলা হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার আগে এ বিষয়ে পূর্ব জেরুজালেমের বাসিন্দাদের মোবাইলে সতর্কবার্তা পাঠানো হয়। এই সতর্কবার্তায় আসন্ন ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করা হয়েছিল। এরপর জেরুজালেম ও তেল আবিবের আকাশে বিস্ফোরণের দৃশ্য দেখা যায়।

এদিকে ইসরায়েলি গণমাধ্যমও তেল আবিবে একই ধরনের বিস্ফোরণের খবর দিয়েছে।

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস-এর হোম ফ্রন্ট কমান্ড জানায়, কয়েক মিনিটের মধ্যেই হামলা হয়ে শেষ হয়ে যায়। আপাতত হামলার হুমকি কেটে গেছে।

জরুরি সেবা বিভাগ জানিয়েছে, হামলায় গুরুতর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় কয়েকজন সামান্য আহত হয়েছেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ইসরায়েল   ভয়াবহ বিস্ফোরণ   হতাহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close